ভেজ পরোটা.



উপকরণ

  • পেঁয়াজ কুঁচি- ৩ টে.চা.
  • গাজর কুঁচি- ১ কাপ, ভাপে সেদ্ধ
  • সেদ্ধ মটর- ১/২ কাপ
  • আলু- ২ টি, সেদ্ধ করে ম্যাশ করা
  • গরম মশলা- ১/২ চা.চা.
  • হলুদের গুঁড়ো- ১/২ চা.চা.
  • কাঁচা মরিচ- ২ টি, কুঁচি
  • ধনে পাতা
  • ডো-এর জন্য
    • ময়দা- ১ কাপ
    • লবণ
    • তেল- ১ চা.চা.
    • পানি
    • প্রণালী

      – প্যানে ১/২ চা.চা. তেল নিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি, গাজর কুঁচি, মটর, গরম মশলা, হলুদের গুঁড়ো, ধনে পাতা ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে মেশান এবং ম্যাশ করুন। তারপর নামিয়ে ফেলুন। ম্যাশড আলু ২ টো ভালো করে মেশান। পুর তৈরি হল।
      – ডো-এর সব উপকরণ মিশিয়ে ভালো করে ডো- টি তৈরি করে ভেজা পাতলা কাপড় দিয়ে ২০ মিঃ রেখে দিন।
      – এরপর ডো থেকে ছোট ছোট বল তৈরি করে একটু মোটা রুটির মত বানান।
      – রুটিগুলোর মধ্যে পুর ভরে বন্ধ করে গোল বড় বল তৈরি করুন। এবার আবার আটা ছড়িয়ে বেলুন এবং পরোটা বানান। পুর একটু বের হয়ে গেলেও সমস্যা নেই। একটু সাবধানে বেলতে হবে।
      – এরপর একটি প্যানে তেল/ঘি/মাখন ব্রাশ করে পরোটা ভাঁজুন।
      তৈরি হয়ে গেল টেস্টি ও হেলদি ভেজ পরোটা।
    • উপরের সব রেসিপি আমার দ্বারা লেখা না (ANAY) শুধুমাত্র আমার দ্বারা প্রকাশিত..

Comments

Popular posts from this blog

ভাতের চপ.

মেক্সিকান স্পাইসি চিকেন

মুরগির মাংসের টিক্কা