Posts

Showing posts with the label 1

ভাতের চপ.

Image
ভাতের চপ উপকরণ:   পোলাওয়ের চালের সেদ্ধ ভাত বা পোলাও ২ কাপ, সেদ্ধ কিমা আলু (মুরগি ) ১ কাপ, ডিম ১টি, চিংড়ি মাছ কুচি ৪-৫টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ (কুচি) ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ময়দা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও তেল ভাজার জন্য। প্রণালি :  তেল ছাড়া ওপরে সব উপকরণ একসঙ্গে মেখে একটি মণ্ড তৈরি করুন। পছন্দমতো আকারে চপ গড়ে ডুবো তেলে ভেজে গরম-গরম পরিবেশন করুন।

ভেজ পরোটা.

Image
উপকরণ পেঁয়াজ কুঁচি- ৩ টে.চা. গাজর কুঁচি- ১ কাপ, ভাপে সেদ্ধ সেদ্ধ মটর- ১/২ কাপ আলু- ২ টি, সেদ্ধ করে ম্যাশ করা গরম মশলা- ১/২ চা.চা. হলুদের গুঁড়ো- ১/২ চা.চা. কাঁচা মরিচ- ২ টি, কুঁচি ধনে পাতা ডো-এর জন্য ময়দা- ১ কাপ লবণ তেল- ১ চা.চা. পানি প্রণালী –  প্যানে ১/২ চা.চা. তেল নিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি, গাজর কুঁচি, মটর, গরম মশলা, হলুদের গুঁড়ো, ধনে পাতা ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে মেশান এবং ম্যাশ করুন। তারপর নামিয়ে ফেলুন। ম্যাশড আলু ২ টো ভালো করে মেশান। পুর তৈরি হল। –  ডো-এর সব উপকরণ মিশিয়ে ভালো করে ডো- টি তৈরি করে ভেজা পাতলা কাপড় দিয়ে ২০ মিঃ রেখে দিন। –  এরপর ডো থেকে ছোট ছোট বল তৈরি করে একটু মোটা রুটির মত বানান। –  রুটিগুলোর মধ্যে পুর ভরে বন্ধ করে গোল বড় বল তৈরি করুন। এবার আবার আটা ছড়িয়ে বেলুন এবং পরোটা বানান। পুর একটু বের হয়ে গেলেও সমস্যা নেই। একটু সাবধানে বেলতে হবে। –  এরপর একটি প্যানে তেল/ঘি/মাখন ব্রাশ করে পরোটা ভাঁজুন। তৈরি হয়ে গেল টেস্টি ও হেলদি ভেজ পরোটা। উপরের সব রেসিপি আমার দ্বারা লেখা না (ANAY) শুধুম...